মংলায় এক মণ হরিণের মাংসসহ তিনজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব সুন্দরবনের নন্দবালা ক্যাম্প-সংলগ্ন পশুর নদ থেকে বন বিভাগ গতকাল মঙ্গলবার দুপুরে এক মণ হরিণের মাংসসহ তিনজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন বজলুর রহমান গাজী (২৫), আইউব গাজী (২৩) ও শরিফুল সর্দার (৩০)। তাঁদের বাড়ি খুলনার দাকোপ উপজেলার মৌখালী গ্রামে। বন বিভাগের দাবি, এই তিনজন দীর্ঘদিন ধরে হরিণের মাংস পাচার করছেন।পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. সাহাবউদ্দিনের ভাষ্যমতে, গোপন সংবাদের ভিত্তিতে নন্দবালা স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে ছয় সদস্যের দল পশুর নদে একটি মাছ ধরার নৌকায় তল্লাশি চালায়। নৌকাটিতে এক মণ (৪০ কেজি) হরিণের মাংস পাওয়া যায়।