মংলায় চাকরিচ্যুত ডক শ্রমিকদের বকেয়া পরিশোধ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলা বন্দরের বিলুপ্ত ডক শ্রমিক পরিচালনা বোর্ডের চাকরিচ্যুত শ্রমিকদের বকেয়া বেতনের বাকি ২৫ শতাংশ পরিশোধের কার্যক্রম গতকাল বুধবার শুরু হয়েছে। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল সকালে বন্দর জেটিতে চাকরিচ্যুত ১৪ জন শ্রমিকের পাওনা পরিশোধের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।