মংলায় চাল-গম পাচারকালে আটক ৬
বাগেরহাটের মংলা বন্দরের পশুর নদসংলগ্ন বাজুয়া এলাকা থেকে দুই টন গম ও ১০০ কেজি চালসহ ছয় চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল শনিবার কোস্টগার্ডের সদস্যরা একটি ট্রলারে তল্লাশি চালিয়ে পাচার করার সময় এসব চাল ও গম জব্দ করেন।আটক ব্যক্তিরা হলেন: খুলনার রূপসা উপজেলার মোসাব্বাদপুর গ্রামের রফিক (৪০), মাইজগাতী গ্রামের নূর মোহামঞ্চদ (৭২), একই গ্রামের শহীদ হাওলাদার (৫০), দাকোপ উপজেলার খুটাখালী গ্রামের গৌতম মণ্ডল (২৪), বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বানিয়াখালী গ্রামের জাহাঙ্গীর হোসেন (২৫) ও কাসিয়াতলা গ্রামের মোশাররফ হোসেন (৩৬)। কোস্টগার্ড পশ্চিম (মংলা) অঞ্চলের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার মামুনুর রশিদ বলেন, শনিবার দুপুরে পশুর নদসংলগ্ন বাজুয়া এলাকায় কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে দুই টন গম ও ১০০ কেজি চালবোঝাই একটি ট্রলারসহ ছয় চোরাকারবারিকে আটক করেন। এসব খাদশস্যের দাম প্রায় ১২ লাখ টাকা। জব্দ করা গম ও চাল খুলনা কাস্টমস হাউসে এবং ট্রলার ও পাচারকারীদের দাকোপ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।