মংলায় ছয়টি মামলা দায়ের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০১ সালের নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার দুপুরে মংলায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে ছয়টি পৃথক মামলা হয়েছে। মামলার বাদীরা হলেন মংলা উপজেলার বুড়বুড়িয়া, দিগরাজ ও মাদুরপাল্টা গ্রামের জয়দেব কবিরাজ, নিতুল মণ্ডল, ডিয়েল হালদার, পঙ্কজ মিস্ত্রী, দীপংকর ও মনজ মহুলী। প্রতিটি মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৫-২০ জন নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। মামলার বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মৃধা নজরুল ইসলাম বলেন, তৎকালীন সময়ে মংলা এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। হয়রানির উদ্দেশ্যেই ভুয়া ও মিথ্যা এ মামলা করা হয়েছে। রমজানের পরে সরকার পতনের আন্দোলনের যে কর্মসূচি ঘোষিত হয়েছে, তা প্রতিহত ও বানচালের জন্য পরিকল্পিতভাবে ষড়যন্ত্রমূলক এ মামলা দায়ের করা হয়েছে।