প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মংলা উপজেলায় গতকাল শনিবার দুপুরে কালবৈশাখীতে পৌর এলাকাসহ ছয়টি ইউনিয়নে অর্ধশতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় পশুর নদে ৫০টির বেশি মাছ ধরার নৌকা ডুবে গেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন জেলে।
বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় গতকাল সন্ধ্যা সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত মংলা বন্দরসহ উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যু ৎ সরবরাহ বন্ধ ছিল। মংলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদুজ্জামান জানান, প্রায় ঘণ্টাব্যাপী ঝড়ে অর্ধশতাধিক কাঁচা-পাকা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। চিলা ইউপির চেয়ারম্যান শেখ রাসেল জানান, ঝড়ে পশুর নদে মাছ ধরার ৫০টির বেশি নৌকা ডুবে গেছে। আহত হয়েছেন অন্তত ১০ জেলে।