মংলায় ঠিকাদার ও বিএনপির নেতা গ্রেপ্তার
বাগেরহাটের মংলা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও স্টিভিডরস কোম্পানি (পণ্য খালাসকারী ঠিকাদার) মেসার্স হাশেম অ্যান্ড সন্সের মালিক জুলফিকার আলীকে (৫০) পুলিশ গ্রেপ্তার করেছে। ২৫ লাখ টাকার ইউরিয়া সার আত্মসাতের মামলায় মংলা থানা পুলিশ গতকাল শুক্রবার সকালে শহরের মাদ্রাসা রোডের কার্যালয় থেকে তাঁকে গ্রেপ্তার করে।দুপুরেই আদালতে প্রেরণমামলার বাদী মোতাহারুল ইসলাম দাবি করেন, গ্লোরি শিপিং লিমিটেড নামক খুলনায় তাঁর শিপিং এজেন্ট কোম্পানি ইউরিয়া খালাসের জন্য মংলার মেসার্স হাশেম অ্যান্ড সন্সকে স্টিভিডরস হিসেবে নিয়োগ দেয়। ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে মিয়ানমারের পতাকাবাহী জাহাজ ইগল প্রেস্টিজে করে ওই সার আমদানি করা হয়। সার খালাসের একপর্যায়ে স্টিভিডরস কোম্পানি ওই জাহাজ থেকে প্রায় ২৫ লাখ টাকার ইউরিয়া আত্মসাত্ করে। ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি ২০০৯ সালের ১৭ ফেব্রুয়ারি আদালতে মামলা করেন।