মংলায় ডুবোচরে আটকে গেছে জাহাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়ার পতাকাবাহী এমভি হানা নামের সারবোঝাই একটি জাহাজ শনিবার মধ্যরাতে মংলা বন্দরের প্রবেশমুখে ডুবোচরে আটকে গেছে। বন্দর সূত্র জানায়, বিসিআইসির চীন থেকে আমদানি করা ১০ হাজার ৮০০ মেট্রিক টন ইউরিয়া সার খালাসের জন্য জাহাজটি মংলা বন্দরে প্রবেশের সময় হিরণ পয়েন্টের অদূরে ডুবোচরে আটকে যায়। জাহাজটি উদ্ধারের জন্য বন্দরের একজন পাইলটকে রোববার ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে বন্দর সূত্র জানিয়েছে।