মংলায় তেল চুরির ঘটনায় চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলা উপজেলার জয়মনি এলাকায় শেলা নদীতে একটি কার্গো জাহাজ থেকে প্রায় দুই কোটি টাকার ফার্নেস তেল চুরির ঘটনায় গত বৃহস্পতিবার মালিকপক্ষ মামলা করেছে। মামলার আসামি কার্গোর চার কর্মচারীকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার হওয়া চারজন হলেন হাসান আলী, কাজী নজরুল ইসলাম, জুলহাস ও আব্বাস আলী। গতকাল শুক্রবার তাঁদের জেলে পাঠানো হয়েছে। জানা গেছে, খুলনার যমুনা ডিপো থেকে দুই লাখ ৮৮ হাজার ৫৬৭ লিটার ফার্নেস তেল নিয়ে সোমবার রাত আটটার দিকে করিম গ্রুপের তেলবাহী কার্গো ‘ওটি নাজমা নাহার-১’ গোপালগঞ্জের বিদ্যুৎ প্লান্টের উদ্দেশে রওনা হয়। মঙ্গলবার বিকেলে কার্গোটি মংলার জয়মনিসংলগ্ন শেলা নদীর আন্ধারমানিক এলাকায় অবস্থান নেয়। মধ্য রাতে একদল মুখোশধারী ডাকাত কর্মচারীদের চেতনানাশক ইনজেকশন দিয়ে জাহাজে থাকা ফার্নেস তেলসহ অন্যান্য মালামাল লুটে নিয়ে যায়।