মংলায় নির্মাণাধীন ছাদ ধস, ৫ জনের মরদেহ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মংলা উপজেলায় সেনাকল্যাণ সংস্থার সিমেন্ট কারখানার নির্মাণাধীন ভবনের ছাদ ধসের ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। এ সময় সেখানে প্রায় ১৮০ জনের মতো শ্রমিক কাজ করছিলেন বলে জানা গেছে।
প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়াও চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা গেছেন।
এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে ৩৯ জনকে। এদের মধ্যে ২৩ জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় এই হাসপাতালেই দুজন মারা গেছেন। অন্যদের মধ্যে মংলা বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে ৫ এবং রামপালের একটি হাসপাতালের ১১ জনকে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা উদ্ধারকাজ করছেন। এখনো ছাদ ধসের স্তূপে অনেকে আটকা পড়ে আছেন।