মংলায় মালবাহী জাহাজে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলায় গত শনিবার ভোরে এমভি কাচালং নামের একটি কার্গো জাহাজে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দস্যুরা প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করে। তাদের হামলায় আহত হয়েছে নয়জন। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাহাজের ব্যবস্থাপক মনিরুজ্জামান বলেন, মংলা বন্দরের পশুর চ্যানেলের লাউডোব এলাকায় ক্লিংকার-বোঝাই কার্গো জাহাজটি সেনা কল্যাণ সিমেন্ট কারখানায় মাল খালাসের অপেক্ষায় নদীতে অবস্থান করছিল। শনিবার ভোরে একদল সশস্ত্র দস্যু জাহাজে হামলা ও লুটপাট চালায়। ডাকাতিতে বাধা দিলে ওই জাহাজের নয়জন কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে ডাকাত দল। এ সময় তারা জ্বালানি তেলসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।