মংলায় যুবক খুন মামলা দায়ের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মংলায় মো. ইশতিয়াক (২০) নামের এক যুবককে হত্যা করেছে সন্ত্রাসীরা। ইশতিয়াকের বাড়ি উপজেলার মিঠেখালী গ্রামে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। নিহত ইশতিয়াক চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আফজাল হোসেনের ছেলে। এ ঘটনায় নিহত ইশতিয়াকের বাবা গতকাল বুধবার ুস্থানীয় হাবিবসহ অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।