মংলায় রিগন মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলায় তিন দিনব্যাপী রিগন মেলা গতকাল শুক্রবার শুরু হয়েছে।ইতালীয় ধর্মযাজক মারিনো রিগনের ৮৮তম জন্মদিন ও ফা. রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। ৫ ফেব্রুয়ারি ছিল রিগনের ৮৮তম জন্মবার্ষিকী।চিলা ইউনিয়নের ‘হলদিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়’ মাঠে বিকেল চারটায় মেলা উদ্বোধন করেন খুলনার সিটি মেয়র তালুকদার আবদুল খালেক। ফা. রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি ও মেলার আয়োজক সুভাষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাদার মারিনো রিগন, রামপাল উপজেলা চেয়ারম্যান মোল্লা আ. রউফ প্রমুখ।মেলায় হস্ত ও কুটির শিল্পের প্রদর্শনী, রিগনের প্রকাশিত বিভিন্ন বই, আলোকচিত্র প্রদর্শনীসহ লোকগান, নৃত্য, কবিগান ও পদাবলি কীর্তনের আয়োজন রয়েছে।মুক্তিযুদ্ধে অসামান্য অবদান এবং লালন-রবীন্দ্রনাথের কবিতা ইতালি ভাষায় অনুবাদের জন্য ২০০৮ সালের ৩১ ডিসেম্বর বাংলাদেশ সরকার তাঁকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে।