মংলায় সন্ত্রাসী হামলায় আহত পাঁচজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মংলায় গতকাল রোববার দুপুরে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগের নেতাসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে গতকাল দুপুর ১২টায় কুমারখালী এলাকার চিহ্নিত পাঁচ-ছয়জন সন্ত্রাসী রামদা, ছুরি ও চাইনিজ কুড়াল নিয়ে শহরের কলেজ রোড এলাকায় পৌর ছাত্রলীগের নেতা সোহেল ও লিটনের ওপর হামলা চালায়। হামলায় সোহেল, লিটন, মহসিন, ফারুক ও মিলন জখম হন। উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের ভর্তি করা হলে সোহেল ও লিটনের অবস্থার অবনতি ঘটে। এরপর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে।মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিখিল চন্দ্র জানান, আহত সোহেলের ভাই ফিরোজ বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় অভিযোগ করেছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।