মংলায় সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো দ্বিতীয় নারীজাগরণ যাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারীর ওপর সব ধরনের শোষণ, বৈষম্য ও আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। আন্তর্জাতিক নারী দিবসের শততম বার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে সিপিবির মংলা উপজেলা শাখা উদ্যোগে শহীদ মিনার চত্বরে আয়োজিত সমাবেশ থেকে বক্তারা এ আহ্বান জানান। এর আগে দুপুরে দ্বিতীয় নারীজাগরণ যাত্রা ঢাকা থেকে বাগেরহাটের মংলায় পৌঁছায়।সিপিবির মংলা উপজেলা শাখার সভাপতি কমরেড নাজমুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় নেতা কমরেড এ এন রাশেদা, কমরেড লক্ষ্মী চক্রবর্তী, কৃষকনেত্রী লীনা চক্রবর্তী, বাগেরহাট জেলা সিপিবির সাধারণ সম্পাদক রেজাউল করিম, বাগেরহাট পৌর সিপিবির সাধারণ সম্পাদক ফররুখ হাসান প্রমুখ।