মংলায় সিরাজুল হত্যা মামলায় ১৫ জনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের মংলা উপজেলায় চিংড়িঘেরের মালিক সিরাজুল ইসলাম হত্যা মামলায় একই পরিবারের সাতজনসহ ১৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর করে কারাভোগের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া চারজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।বাগেরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম গত বুধবার সন্ধ্যায় এই রায় ঘোষণা করেন।দণ্ডাদেশ পাওয়া একই পরিবারের সাতজন হলেন: উপজেলার আরজি মাকড়ডোন গ্রামের রহিম মল্লিকের চার ছেলে হানিফ, নজরুল, ওহাব ও কামরুল; হানিফের দুই ছেলে মো. আলমগীর ও এখলাছ এবং ওহাবের ছেলে মো. সাগর। অপর আসামিরা হলেন: একই গ্রামের হাকিম মল্লিক, মো. ছমির শেখ, কামরুল মল্লিক, কামাল মল্লিক, জামাল মল্লিক, আরমান মেম্বার, মো. সামছুর রহমান ইজারাদার ও নিয়ামত খান।