মংলায় হরিণের মাংসসহ একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুুন্দরবন থেকে শিকার করা হরিণের আট কেজি মাংসসহ জাহাঙ্গীর ফকির নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে বাগেরহাটের মংলা উপজেলার চিলা ইউনিয়নের জয়মনির ঘোল এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল গিয়াস জানান, জাহাঙ্গীর তাঁর দুই সহযোগীকে নিয়ে গত রোববার সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে একটি হরিণ শিকার করেন। পরে সেটিকে জবাই করে তাঁরা মাংস ভাগবাটোয়ারা করেন। গতকাল ভোরে ওই মাংস নিয়ে লোকালয়ে ফেরার সময় পুলিশ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে।