মংলায় ৭০ টন গম জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মংলায় খাদ্যগুদামের ঘাটসংলগ্ন এলাকা থেকে পাচারকালে ৭০ মেট্রিক টন গম জব্দ করেছে কোস্টগার্ড।
মংলা কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের অপারেশন কর্মকর্তা লে. কমান্ডার আতিকুর রহমান ভূইয়া জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে খাদ্যগুদামের ঘাটসংলগ্ন এলাকা থেকে এমভি মঠবাড়িয়া-১ নামক নৌযানে পাচারের উদ্দেশ্যে রাখা প্রায় ৭০ মেট্রিক টন গম জব্দ করা হয়।
এ সময় পাচারকারীরা পালিয়ে যায়। কুমারখালীর সরকারি গুদাম থেকে এ গম অন্যত্র পাচার করা হচ্ছিল। জব্দ করা গম ও নৌযানটি মংলা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।