প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের অভয়নগর উপজেলায় মই দিয়ে গাছ থেকে সুপারি পাড়ার সময় গতকাল সোমবার পড়ে গিয়ে এক ব্যক্তি মারা গেছেন। ওই ব্যক্তির নাম প্রশান্ত দাস (৬২)। তাঁর বাড়ি উপজেলার অভয়নগর গ্রামে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। প্রশান্ত দাসের ভাই দীপক দাস জানান, দুপুর ১২টার দিকে পাশের একটি গাছের সঙ্গে মই লাগিয়ে তার ওপর দাঁড়িয়ে লগি দিয়ে গাছ থেকে সুপারি পাড়ছিলেন প্রশান্ত। একপর্যায়ে তিনি মই থেকে পড়ে মাথা ও হাতে আঘাত পান। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকেল চারটার দিকে সেখানে তিনি মারা যান।