মইজ্যারটেকে পিকআপ দুর্ঘটনায় দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকায় একটি বড় লরির সঙ্গে ধাক্কা লেগে পিকআপের সামনে চালকের পাশে বসা দুই ব্যক্তি নিহত হয়েছেন। গত মঙ্গলবার দিবাগত রাত পৌনে তিনটায় এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা থেকে মাছবাহী একটি পিকআপ চট্টগ্রাম শহরের ফিশারিঘাটের দিকে যাচ্ছিল। পিকআপটি মঙ্গলবার দিবাগত রাত পৌনে তিনটায় কর্ণফুলী থানার মইজ্যারটেক এলাকায় পৌঁছালে সেখানে সড়কের পাশে দাঁড়ানো একটি লরির সঙ্গে ধাক্কা লাগে। এতে চালকের পাশে বসা দুই ব্যক্তি মারা যান। তাঁরা হলেন: মাছ বিক্রেতা আব্বাস আলী (২০) ও ইয়াকুব আলী (৩২)। তাঁদের দুজনের বাড়ি রায়পুরের পূর্ব গহিরার হাড়িয়াপাড়া এলাকায়।