মইনুদ্দীন আল হাসানীর ওরস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ফটিকছড়ির সৈয়দ মইনুদ্দীন আহমদ আল্-হাসানীর তৃতীয় বার্ষিক ওরস গতকাল রোববার মাইজভান্ডার দরবার শরিফে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেলে দেশবাসীর শান্তি, মুসলিম উম্মাহর কল্যাণ, ফিলিস্তিনসহ নিপীড়িত মানুষের মুক্তি এবং যুদ্ধ-সংঘাত-হানাহানি থেকে পরিত্রাণে আল্লাহ্র রহমত কামনায় আখেরি মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাইজভান্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন সৈয়দ সাইফুদ্দীন আহমদ।
গত ১৬ আগস্ট থেকে দুই দিনব্যাপী ওরস শুরু হয়। গতকাল রোববার ছিল ওরসের শেষ দিন। দেশের নানা প্রান্ত থেকে এসেছেন ভক্ত-আশেকগণ। দরবারের চার কিলোমিটার এলাকাজুড়ে বসে মেলা।