মইনুল হোসেন চৌধুরীর কুলখানি আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) মইনুল হোসেন চৌধুরীর (৬৮) কুলখানি আজ শুক্রবার বাদ আসর তাঁর গুলশানের বাসভবনে অনুষ্ঠিত হবে। এতে আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের শরিক হয়ে তাঁর রুহের মাগফিরাত কামনার জন্য অনুরোধ করা হয়েছে। মইনুল হোসেন চৌধুরী কয়েক মাস ফুসফুসের ক্যানসারে ভোগার পর ১০ অক্টোবর ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি স্ত্রী, এক মেয়ে আমব্রিন চৌধুরী, এক ছেলে আসিফ চৌধুরী, আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞপ্তি।