মইনুল হোসেনকে দেখতে হাসপাতালে খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন ও সংসদের বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অসুস্থ মেজর জেনারেল (অব.) মইনুল হোসেন চৌধুরীকে দেখতে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে যান। খবর ইউএনবির।খালেদা জিয়া চিকিৎসকদের কাছে অসুস্থ মইনুল হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং সেখানে কিছু সময় কাটান। তিনি তাঁর দ্রুত রোগমুক্তি কামনা করেন।জেনারেল মইন ফুসফুসের ক্যানসারে ভুগছেন। অবস্থার অবনতি হলে গত শুক্রবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।