মইনের বিরুদ্ধে করা ক্ষতিপূরণ মামলা খারিজ আবেদন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের বিরুদ্ধে সাবেক প্রতিমন্ত্রী ইকবাল মাহমুদ হোসেনের করা ক্ষতিপূরণের মামলা খারিজ আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এতে মইন উ আহমেদের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলাটি চলতে আর বাধা নেই। গতকাল রোববার ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ এস এম সাইফুল ইসলাম মামলা খারিজের আবেদন নাকচ করে দেন। একই সঙ্গে আদালত ৩১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন।গত বছরের ১২ জুলাই সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) মইন উ আহমেদের বিরুদ্ধে ১০০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে এ মামলা করা হয়। মইনের আইনজীবী মামলা খারিজের আবেদন করেন। ২৫ নভেম্বর এ বিষয়ের ওপর শুনানি শেষ হয়। গতকাল আদেশের জন্য দিন ধার্য ছিল।এর আগে মইন উ আহমেদের পক্ষে আদালতে দাখিল করা ওকালতনামা ও আইনজীবী নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দরখাস্ত দেন মামলার বাদী ইকবাল হাসান মাহমুদ। ২০ অক্টোবর এ বিষয়ে শুনানির পর মইন উ আহমেদের পক্ষে আদালতে দাখিল করা ওকালতনামার বৈধতা ঘোষণা করেন আদালত। ওই দিনই আদালত মামলা খারিজ আবেদনের ওপর শুনানির দিন নির্ধারণ করেন।মামলার আর্জিতে বলা হয়, জোট সরকারের আমলে বিদ্যুত্ খাতে মোট বাজেট ছিল ১৩ হাজার ৫০০ কোটি টাকা। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার আমলে বিভিন্ন সংবাদমাধ্যমে জেনারেল মইন অভিযোগ করেন, চারদলীয় জোট সরকারের সময় বিদ্যুত্ খাতে ২০ হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে লুটপাট হয়েছে। এতে বাদী তখনকার বিদ্যুত্ প্রতিমন্ত্রী হাসান মাহমুদ চরমভাবে অপমানিত হয়েছেন।