মউজদীন স্মৃতি বৃত্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ পৌরসভার তিনবারের নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত কবি মমিনুল মউজদীনের নামে চালু হওয়া ‘মমিনুল মউজদীন স্মৃতি বৃত্তি পরীক্ষা’ গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। মমিনুল মউজদীন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক দেওয়ান গণিউল সালাদীন জানান, পৌর শহরের ছয়টি কেন্দ্রে এ পরীক্ষা হয়। এতে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ২ হাজার ৭০০ শিক্ষার্থী অংশ নেয়। বৃত্তিপ্রাপ্ত ২০০ জন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দনপত্র, প্রাইজ বন্ড ও ক্রেস্ট দেওয়া হবে। এ ছাড়া তিন শ্রেণিতে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত তিন শিক্ষার্থী পাবে স্বর্ণপদক। ২০০৭ সালের ১৫ নভেম্বর সড়ক দুর্ঘটনায় স্ত্রী, ছেলেসহ মমিনুল মউজদীন নিহত হন। সুনামগঞ্জ অফিস|