প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের কিনব্রিজ এলাকায় সার্কিট হাউসের সামনে গতকাল সকালে পিকআপ ভ্যান দাঁড় করিয়ে রাখার অভিযোগে গাড়ির চালককে ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এই শাস্তি মওকুফের দাবিতে তাৎক্ষণিক ট্রাক ও পিকআপ ভ্যানচালকেরা ওই এলাকা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তাঁরা বলেন, নগরের বাণিজ্যিক কেন্দ্রস্থল কালীঘাটে পণ্য আনা-নেওয়ার কাজে পিকআপ ভ্যান সেখানে অবস্থান করে। কোতোয়ালি থানার বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক নজরুল ইসলাম বলেন, জেলা প্রশাসক চালককে জামিন দিলে বেলা তিনটার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।