মওদুদ-আনোয়ার-রফিকুল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিঞা
মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিঞা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিঞাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শুক্রবার রাত সোয়া আটটার দিকে প্রথম আলোর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে রাজধানীর সোনারগাঁও হোটেলে যান মওদুদ আহমদ, এম কে আনোয়ার ও রফিকুল ইসলাম মিঞা। অনুষ্ঠান শেষে হোটেল থেকে বেরিয়ে নিজ নিজ গাড়িতে করে যাওয়ার সময় গোয়েন্দা পুলিশ তাদের আলাদাভাবে গ্রেপ্তার করে। তবে কোন মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তা জানা যায়নি।

ডিবির গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান প্রথম আলো ডটকমের কাছে বিএনপির এই তিন নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে।