মওদুদ আহমদের ছেলে আমান মমতাজের ইন্তেকাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের ছেলে আমান মমতাজ মওদুদ (৩৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার পথে বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে তিনি মারা যান।
মওদুদ আহমদের ছেলের এই অকাল মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান ও দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এবং জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান পৃথক পৃথক বিবৃতিতে গভীর শোক জানিয়েছেন।
মওদুদ আহমদের ব্যক্তিগত সহকারী মমিনুল ইসলামের বরাত দিয়ে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, আমান মমতাজ অসুস্থ হয়ে পড়লে তাঁকে গত শনিবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিঙ্গাপুরের উদ্দেশে নেওয়ার পথে এয়ার অ্যাম্বুলেন্সে তিনি মারা যান। পরে তাঁর মরদেহ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে রাখা হয়।