মওদুদ ও তাহেরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে গতকাল বুধবার কুষ্টিয়ায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা হয়েছে। দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে সরকারি কৌঁসুলি (পিপি) নুরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। একই দিনে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ ও জামায়াত নেতা তাহেরের বিরুদ্ধে মুন্সিগঞ্জে মামলা হয়েছে।মামলার আরজিতে বলা হয়েছে, ৪ আগস্ট সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘সংবিধান সংশোধন: বর্তমান ও ভবিষ্যৎ বাংলাদেশের বাস্তবতা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে জামায়াতের নেতা তাহের তাঁর বক্তব্যে বলেন, ‘সরকার সবকিছুতেই বাড়াবাড়ি করছে। কিন্তু ভুলে গেলে চলবে না, জামায়াতের দেড় থেকে দুই কোটি সমর্থক রয়েছে। রিজার্ভ ফোর্স আছে। যথাযথ সময়ে যথাযথ ব্যক্তি ও সরকারের ওপর প্রয়োগ করা হবে।’ এটি রাষ্ট্রদ্রোহের শামিল। এ কারণেই মামলাটি করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও জামায়াতের নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে মুন্সিগঞ্জে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবুল হাসনাতের আদালতে মামলাটি করেন শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান।৪ আগস্ট জাতীয় প্রেসক্লাবে ইয়ুথ ফোরাম নামের একটি সংগঠনের ব্যানারে আলোচনা সভায় মওদুদ আহমদের উপস্থিতিতে জামায়াতের নেতা তাহেরের হুমকিকে রাষ্ট্রকে অকার্যকর, অগণতান্ত্রিকভাবে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সরকারকে উৎখাতের ষড়ষন্ত্র হিসেবে উল্লেখ করে এ মামলা করা হয়েছে বলে জানান বাদী লুৎফর রহমান।