প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালের সামনে থেকে ৭ জানুয়ারি মওদুদ মল্লিক (৩৭) নামের এক ব্যক্তি হারিয়ে গেছেন। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন। তাঁর গায়ের রং ফরসা ও উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি। তাঁর পরনে আকাশি রঙের জিন্সের প্যান্ট, মেরুন রঙের ফুলহাতা শার্ট ও গলায় লাল রঙের মাফলার ছিল। এ বিষয়ে ধানমন্ডি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নম্বর ৪০৭ (৮-১-১৭)। কেউ তাঁর খোঁজ পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি