মওদুদের বক্তব্যের প্রতিবাদ করেছে সাংস্কৃতিক জোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত ট্রাইব্যুনাল বন্ধ করার যে দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ জানিয়েছেন, এর প্রতিবাদ করেছে সম্মিলিত সাংস্কৃতিক জোট। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত জোটের এক সভায় এই প্রতিবাদ জানানো হয়।গতকালই মওদুদ আহমদ দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত ট্রাইব্যুনাল বন্ধ করার দাবি জানান। জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষা করার যেকোনো অশুভ আঁতাত এই দেশের সংগ্রামী মানুষ ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। তাঁরা একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচারের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবি জানান। বিজ্ঞপ্তি।