মওদুদের বিরুদ্ধে কর ফাঁকির মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে মামলা করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হকের আদালতে মামলাটি করেন এনবিআরের উপকর কমিশনার শাহ মোহাম্মদ ইত্তেদা হাসান। আগামী ৭ ফেব্রুয়ারি মওদুদকে আদালতে হাজির করতে সমন জারি করেছেন বিচারক।আরজিতে বলা হয়, মওদুদ ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত মোট ২৭ কোটি ৬৮ লাখ ৮২ হাজার ৭৮ টাকার আয় গোপন করেন। এর ওপর প্রযোজ্য ছয় কোটি ৮৫ লাখ ৬০ হাজার ৮৪৫ টাকা আয়কর তিনি ফাঁকি দিয়েছেন।