মওদুদের বিরুদ্ধে করা দুদকের মামলার বিষয়ে হাইকোর্টের রায় স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলা বাতিল চেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের আবেদন খারিজের রায়ের কার্যকারিতা স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। স্থগিতাদেশ দিয়ে চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গতকাল মঙ্গলবার বিষয়টি ১১ অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুদক ২০০৭ সালের ১৬ সেপ্টেম্বর মওদুদ আহমদের বিরুদ্ধে এই মামলা করে। মামলাটি বাতিল চেয়ে মওদুদের করা আবেদন চলতি বছরের ৭ অক্টোবর খারিজ করে রায় দেন হাইকোর্ট। এতে স্থগিতাদেশ চেয়ে তিনি চেম্বার বিচারপতির আদালতে আবেদন করেন। গতকাল এ বিষয়ে শুনানি হয়।