প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে পরিত্যক্ত ঘোষিত বাড়ি দখলের অভিযোগে করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেছেন তাঁর আইনজীবী মাহবুব উদ্দিন খোকন।
গতকাল বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাহবুব উদ্দিন খোকন এ দাবি করেন।
সরকারি ক্ষমতার অপব্যবহার (জালিয়াতি) করে পরিত্যক্ত ঘোষিত সরকারি সম্পত্তি ভোগদখলের অভিযোগে মওদুদ ও তাঁর ভাই মনজুর আহমদের বিরুদ্ধে গত মঙ্গলবার গুলশান থানায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি করে।