প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে হওয়া নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম আট সপ্তাহ স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার রুলসহ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে মওদুদ আহমদ নিজেই শুনানি করেন, সঙ্গে ছিলেন আইনজীবী সৈয়দ তাজরুল হোসেন। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফজলুর রহমান খান।
দুদকের কৌঁসুলি খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, হাইকোর্ট রুলসহ মওদুদ আহমদের ক্ষেত্রে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেছেন। এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।