প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদের বিরুদ্ধে হওয়া নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম আপাতত স্থগিত থাকছে। এ বিষয়ে হাইকোর্টের দেওয়া রুল আগামী ১৯ জানুয়ারির মধ্যে নিষ্পত্তি করতে পক্ষগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে দুদকের করা আবেদন (লিভ টু আপিল) নিষ্পত্তি করে আদেশ দেন। মওদুদ আহমদের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ১ ডিসেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ রুল দেওয়ার পাশাপাশি মওদুদের ক্ষেত্রে নাইকো মামলার কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করেছিলেন।