মওদুদের মামলার শুনানি পিছিয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী ব্যরিস্টার মওদুদ আহমেদের বিরুদ্ধে করা দুর্নীতি মামলার অভিযোগ গঠনবিষয়ক শুনানি পিছিয়েছে দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার বিশেষ জজ আদালকত-৬-এর বিচারক নির্মল কান্তি চৌধুরী আগামী ৬ ফেব্রুয়ারি এ বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছেন। গতকাল মওদুদ আহমেদ আদালতে হাজির ছিলেন। তাঁর পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য সময়ের আবেদন করেন। শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। ২০০৭ সালে জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা করে।