মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষেবিএনপির কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির নেতা তরিকুল ইসলামকে আহ্বায়ক ও শামসুজ্জামান দুদুকে সদস্যসচিব করে মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটি করেছে বিএনপি।১৭ নভেম্বর মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী। দিবসটি পালন করতে দুই দিনের কর্মসূচি নিয়েছে বিএনপি। এর মধ্যে ১৬ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা হবে। ১৭ নভেম্বর সকালে মওলানা ভাসানীর কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, কবর জিয়ারত ও সেখানে আলোচনা সভা করা হবে। বিএনপির সব ইউনিটকে যথাযথ মর্যাদায় মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন করার আহ্বান জানানো হয়েছে।