মক্কায় ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশের নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলাম ধর্মের পবিত্র স্থান সৌদি আরবের মক্কা নগরী লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

মুসলিম উম্মাহর বিশ্বাস ও ঐক্যের মৌলিক প্রতীক এই স্থাপনায় এ ধরনের হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

দুটি পবিত্র মসজিদ রক্ষা ও নিরাপত্তায় সৌদি আরবের সরকার ও জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ।