মগবাজার উড়ালসড়কে বাস উল্টে কয়েকজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মগবাজার উড়ালসেতুর (ফ্লাইওভার) ওপর উল্টে আছে যাত্রীবাহী এই বাসটি। ছবি: প্রথম আলো
মগবাজার উড়ালসেতুর (ফ্লাইওভার) ওপর উল্টে আছে যাত্রীবাহী এই বাসটি। ছবি: প্রথম আলো

রাজধানীর মগবাজার উড়ালসড়কের (ফ্লাইওভার) ওপর যাত্রীবাহী একটি বাস উল্টে কয়েকজন আহত হয়েছেন। আজ রোববার বেলা একটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত লোকজনের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

এ সময় উড়ালসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় যানজট।

রমনা থানার পুলিশ জানায়, উড়ালসড়কের ওপর একটি বাস অপরটিকে পাশ কাটানোর (ওভারটেক) চেষ্টা করে। এ সময় একটি বাসের চালক নিয়ন্ত্রণ হারান। এ কারণে বাসটি উল্টে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উল্টে যাওয়া বাসটি সরিয়ে নেন।