মগবাজার-মৌচাক উড়ালসেতু নির্মাণ শুরু ডিসেম্বরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ডিসেম্বর মাসে মগবাজার-মৌচাক উড়ালসেতু নির্মাণের কাজ শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্মাণকাজের উদ্বোধন করবেন। গতকাল রোববার ভারতের সিমপ্লেক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও নাভানার যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান ‘সিমপ্লেক্স নাভানা জেভি’ এবং চীনা প্রতিষ্ঠান ‘দি নম্বর ফোর মেটালারজিক্যাল কনস্ট্রাকশন ওভারসিজ কোম্পানি’র সঙ্গে উড়ালসেতু নির্মাণের বিষয়ে চুক্তি সই হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক জানান, নির্মাণকাজ তদারকি করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।