মগবাজারে আগুনে পুড়ে গেছে বাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মগবাজার ওয়্যারলেস গেটে গতকাল বুধবার সকালে যাত্রীবাহী একটি বাস আগুনে পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল সকাল সোয়া ১০টার দিকে নগরের কমলাপুর থেকে মিরপুর চিড়িয়াখানার উদ্দেশে ছেড়ে আসা স্বকল্প পরিবহনের একটি যাত্রীবাহী বাস মগবাজারের ওয়্যারলেস গেটে পৌঁছার পর হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত বাস থেকে নেমে পড়ে। পরে তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নেভান।ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের নীলুফার ইয়াসমিন বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লাগে। বাসটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে।