মগবাজারে ছিনতাইকারীর কবলে সাংবাদিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজার এলাকায় কালের কণ্ঠ পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ফরহাদউদ্দিন সরকার গতকাল বৃহস্পতিবার রাতে ছিনতাইকারীদের কবলে পড়েন। ফরহাদউদ্দিন প্রথম আলোকে বলেন, রাত সোয়া নয়টার দিকে রিকশায় করে বাসায় ফেরার পথে মগবাজারে রাশমনো হাসপাতালের কাছে একটি রিকশা থেকে নেমে দুই ব্যক্তি তাঁকে ডাক দেয়। তিনি রিকশা থামালে ওই দুজন ‘আমাদের চেনেন না?’ বলে তাঁর সঙ্গে করমর্দন করে। একজন তাঁর ডান হাত নিয়ে নিজের কোমরে থাকা অস্ত্রে স্পর্শ করায়। তারা গুলি করার ভয় দেখিয়ে তাঁর কাছে দুই হাজার টাকা চায়।সাংবাদিক ফরহাদ বলেন, তিনি পকেট থেকে দুই হাজার টাকা বের করতে গেলে ছিনতাইকারীরা তাঁর পকেটে হাত ঢুকিয়ে পাঁচ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নিয়ে চলে যায়। ভয়ে তিনি আর পেছনে তাকাননি।