মগবাজারে জামায়াতের কার্যালয়ে পুলিশের তল্লাশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশ তল্লাশি চালিয়েছে বলে জানা গেছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে পুলিশ এ তল্লাশি চালায়। সূত্র জানায়, গতকাল সারা দেশে জামায়াত-শিবির ও কওমি মাদ্রাসাকেন্দ্রিক ধর্মভিত্তিক কয়েকটি দলের তাণ্ডবের পর পুলিশ এ তল্লাশি চালায়। তবে সেখান থেকে কোনো কিছু উদ্ধার করা হয়েছে কি না বা কাউকে আটক করা হয়েছে কি না, সে ব্যাপারে কোনো তথ্য জানা যায়নি। এ ব্যাপারে জানতে রমনা থানার পুলিশ ও রমনা অঞ্চলের দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো তথ্য পাওয়া যায়নি।