মগবাজারে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বড় মগবাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বিপুলকৃষ্ণ হাওলাদার (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর ইউএনবির। নিহত বিপুল একটি চীনা প্রতিষ্ঠানের ঢাকার কার্যালয়ে চাকরি করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে চেপে যাওয়ার সময় একটি ট্রাক বিপরীত দিক থেকে এসে তাঁকে চাপা দেয়। স্থানীয় লোকজন অচেতন ও ক্ষতবিক্ষত বিপুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে গতকাল বিপুলকৃষ্ণের স্ত্রী তাঁদের ছয় বছর বয়সী একমাত্র কন্যা মন্দিরাকে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান এবং জরুরি বিভাগে তাঁর স্বামীকে মৃত অবস্থায় দেখে কান্নায় ভেঙে পড়েন।