মগবাজারে বাসচাপায় দুই ভাই নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মগবাজারে উড়ালসেতুতে কাজ করার সময় আজ শনিবার সকালে দুই শ্রমিক নিহত হয়েছেন। নিহত দুজন হলেন আসাদুজ্জামান (১৮) ও মাজেদুল (১৬)। তাঁরা আপন ভাই। এ ঘটনায় মঞ্জুর হোসেন (২৫) নামের এক শ্রমিক আহত হয়েছেন। সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের কর্তব্যরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রথম আলোকে সেন্টু চন্দ্র দাস জানান, আজ সকালে মগবাজার মোড়ে বনশ্রী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নির্মাণাধীন উড়ালসেতুতে ধাক্কা দেয়। এ সময় তিনজন গুরুতর আহত হন। সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসকেরা আসাদুজ্জামান ও মাজেদুলকে মৃত ঘোষণা করেন। দুজনের লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।