মগবাজারে বোমা তৈরির সময় বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মগবাজারে গতকাল মঙ্গলবার রাতে এক বাসায় বোমা বিস্ফোরণ ঘটেছে। পুলিশ জানিয়েছে, সেখান থেকে আটক তিন নারীকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, তিন যুবক বোমা বানানোর সময় ওই বিস্ফোরণ হয়।পুলিশ জানায়, মীরবাগের ১/১/বি নম্বরের পাঁচতলা বাড়ির পঞ্চমতলায় রাত সোয়া নয়টার দিকে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আহত তিন যুবক পালিয়ে যায়। আটক তিন নারী হলেন রোজিনা আক্তার, আঁখি আক্তার ও সালমা আক্তার।