মগবাজারে ভবনের আগুন নিয়ন্ত্রণে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বড় মগবাজারে এস কে টাওয়ারের পাঁচতলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আজ রোববার বেলা পৌনে একটার দিকে ওই টাওয়ারের পাঁচতলায় আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাত্ক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।