মঙ্গল ও বুধবারের এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতালের কারণে কাল মঙ্গলবার ও পরদিন বুধবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে কি হবে না, সে বিষয়ে আজ সোমবার সিদ্ধান্ত জানানো হবে।গতকাল রোববার সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম প্রথম আলোকে এ কথা জানান।ঢাকা শিক্ষা বোর্ডের একটি সূত্র জানিয়েছে, যদি আজকের মধ্যে হরতাল আহ্বানকারীরা পরীক্ষাকে হরতালের আওতামুক্ত রাখার ঘোষণা দেন, তাহলে পরীক্ষা নেওয়া হবে। তা না হলে পরীক্ষা পেছানো হতে পারে।