মঙ্গল শোভাযাত্রার উদ্দেশ্য রাজনৈতিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রা পালনের রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, কোনো উৎসব পালনের জন্য কাউকে বাধ্য করা যায় না। বাধ্য করা হলে সেটা আর উৎসব থাকে না। তিনি বলেন, পয়লা বৈশাখ কোনো জাতীয় দিবস নয় যে সরকারি অর্থ সেখানে ব্যয় করা যাবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গল শোভাযাত্রা করতে সরকারের দেওয়া নির্দেশকে তুঘলকি নির্দেশ বলে দাবি করেন হেফাজত মহাসচিব। বিবৃতিতে তিনি দাবি করেন, হাজার বছরের বাঙালি সংস্কৃতিতে মঙ্গল শোভাযাত্রা কখনো ছিল না। এমনকি পয়লা বৈশাখও ছিল না।
বিবৃতিতে আরও বলা হয়, মঙ্গল শোভাযাত্রা কোনো মুসলমানের পালনীয় উৎসব হতে পারে না। এই মঙ্গল শোভাযাত্রা সমাজ ধারণার বিরোধী এবং বিভাজনের প্রতীক।