মঙ্গল শোভাযাত্রার তহবিল সংগ্রহে প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার তহবিল সংগ্রহের উদ্দেশ্যে দেশের বিশিষ্ট শিল্পীদের আঁকা শিল্পকর্ম প্রদর্শন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামীকাল সোমবার বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের স্বনামধন্য শিল্পীরা মঙ্গল শোভাযাত্রার তহবিলের জন্য তাঁদের কিছু মূল্যবান শিল্পকর্ম দিয়েছেন। এগুলো চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে প্রদর্শন করা হবে।
এ সময় সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর চারুকলায় মঙ্গল শোভাযাত্রার কাজ পরিদর্শন করবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।